নেত্রকোনা প্রতিনিধি: কমরেড মণি সিংহের ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরের টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাত দিনব্যাপী ‘কমরেড মণি সিংহ’ মেলা শুরু হয়েছে।
৩১ ডিসেম্বর শুরু হয়ে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
ব্রিটিশ বিরোধী আন্দোলন, টংক আন্দোলন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কমরেড মণি সিংহ।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় উপজেলার টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল-কলেজ শিক্ষার্থী ও সুশীল সমাজের পক্ষ থেকে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ শেষে সর্বস্তরের জনতার অংশ গ্রহণে কমরেড মণি সিংহ স্মরণে এক শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মঞ্জুরুল আহসান খাঁন, কমরেড শহিদুল্লাহ চৌধুরী, ১৪ দলের অন্যতম নেতা কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক অসীত বরন রায়, সিপিবি কেন্দ্রীয় সদস্য ও মনিসিংহের একমাত্র সন্তান ডাঃ দিবালোক সিংহ, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম সফিক, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আলকাছ উদ্দিন মীর প্রমূখ।
সাত দিনব্যাপী মেলায় জাতীয় রাজনৈতিক নেতারা, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন। মেলায় প্রতিদিনই থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051