কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের রোগ মুক্তি কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলীর ঝানজাইল বাজারের বয়লার মাঠে সোমবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি আলম ভুইয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক নিশার ভুইয়া প্রমুখ।
দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ব্যারিস্টার কায়সার কামালে রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051