1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুবাইয়ে আটকা বিমান যাত্রীরা দুর্ভোগে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ১:৩৬ am

কারিগরি ত্রুটির কারণে দুবাই বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আটকা পড়ে। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে থাকতে হয়। স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১২টা ৫ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ দুবাই বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। পরে সেটি স্থানীয় সময় আজ রবিবার রাত আড়াইটায় ছাড়ার কথা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তিনি বলেন, ‘দুবাইয়ের প্রকৌশলীরা প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশ এরই মধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে।’

রবিবার রাত সাড়ে ৯টায় তাহেরা খন্দকার জানান, বিমান কর্তৃপক্ষ ১০০ জন যাত্রীকে দুবাইয়ে হোটেলে থাকার ব্যবস্থা করেছে।

কিছু যাত্রীকে অন্য ফ্লাইটে পাঠিয়েছে। কিছু যাত্রী টিকিট পাল্টে অন্য ফ্লাইটে আসবে। মেরামতের পর হালনাগাদ সময়সূচি অনুযায়ী তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।
এর আগে তাহেরা খন্দকার বলেছিলেন, বিমানের ফ্লাইট বিজি-৩৪৮-এর ২৬৮ জন যাত্রী দুবাই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছে।

তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ