ভিন্নবার্তা প্রতিবেদক : করোণা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন দ্বিতীয় সপ্তাহের লাস্ট স্টেজে রয়েছেন। আগামী দুদিন পর তিনি শঙ্কামুক্ত হবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য এবং দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার রাতে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। জাহিদ বলেন, করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার আজকে আমরা রুটিন চেকআপ করেছি। আমি এবং ডাক্তার মামুন আমরা দুজনে ছিলাম। সারাদিন আমাদের ভিজিলেন্স অর্থাৎ মনিটরিং সেচুরেশন দেখা, উনার পালস দেখা, ব্লাড প্রেসার দেখা, জ্বর দেখা সারাদিনই কয়েক ঘণ্টা পরপর কত ছিল সেটা মনিটরিং করি। এরপরও আমরা ফিজিক্যালি যে রুটিন পরীক্ষা। সেটার জন্য আমরা দুজনে এসেছিলাম।
তিনি বলেন, গতকাল আমাদের এই মেডিকেল টিমের প্রধান এক্সএম সিদ্দিকী বলেছিলেন যে আগামী ৪৮ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে ম্যাডামের ১২ দিন শুরু হয়েছে। কাজেই এই যে ১২ তম দিন ১৩-১৪ এই টাইমটা হচ্ছে করোনার জন্য সেকেন্ড উইক এর লাস্ট ফেজে এ আমরা আছি। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের অবগতির জন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই উনি প্রায় ধরেন, গতকাল ভোর ছয়টা থেকে আজকে রাত পৌনে বারোটা পর্যন্ত এই পর্যন্ত সময়ের মধ্যে উনার কোন ধরনের জ্বর আসেনি। এটা একটা ভালো দিক। এবং এটাকে আমরা একটি ইতিবাচক দিক হিসেবে গণনা করছি। উনার সেশন আলহামদুলিল্লাহ ভালো আছে। বিপি ডাক্তারি ভাষায় অত্যন্ত গ্রহণযোগ্য। উনার অন্যান্য উপসর্গ সেটিও বৃদ্ধি পায় নি অথবা নতুনভাবে হয় নাই। কাজেই এই অবস্থায় আপনারা বা আমরা সবাই বলতে পারি উনার চিকিৎসা যেভাবে চলছে উনি স্থিতিশীল পর্যায়ে আছেন এবং এভাবে যদি আগামী দুই দিন যায় ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি করোনা থেকে আমরা হয়তো ভালো একটা পর্যায়ে উনি যেতে পারবেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমানের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম চলছে বলেও জানান জাহিদ। তিনি বলেন, বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রয়োজন হলে যেকোনো ধরনের সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051