দুই হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। মঙ্গলবার দলীয় নেতা-কর্মী ও গরীব অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিরাজ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো: রাশেদুল মাহমুদ রাসেলসহ দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, দিনমজুর ও খেটে খাওয়া প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি-লঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছি। তিনি বলেন, আমাদের আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের তালিকা করে আমরা ঈদের আগেই তাদের বাড়িতে ‘ঈদ সামগ্রী’ পৌঁছে দিচ্ছি। একইসাথে দলীয় নেতাকর্মীদেরও ঈদ উপহার দিয়েছি। কারণ তারাও ঈদ আসলে আমাদের কাছ থেকে কোনো না কোনো উপহার প্রত্যাশা করে। তাদের মাঝে আজকে উধ উপহার বিতরণ করেছি। এই ধারা আগামীতেও অব্যহত থাকবে বলে জানান কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051