নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।
রোববার বিকালে উপজেলার কুজাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহিন আলম উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি কনস্টেবল হিসেবে রাজশাহীর গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শাহিন ঈদের ছুটিতে বাড়িতে যান। ঈদের দিন বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রাণীনগর থেকে বোনের বাড়ি বান্দাইখাড়ায় যাচ্ছিলেন। কুজাইল বাজার এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত শাহিনের স্ত্রী শিপন বেগমকে নওগাঁ সদর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051