ময়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার আগমুশুল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নান্দাইলের মুশুল্লি ইউনিয়নের আগমুশুল্লি গ্রামের সজীব মিয়া (১৫) ও টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা এলাকার ইব্রাহিম খলিল (৪৫)।
নান্দাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছে জানান, মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল সজীব। পথে আগমুশুল্লি এলাকায় যেতেই বিপরীত দিকে থেকে আসা ইব্রাহিম খলিলের মোটরসাকেলের সঙ্গে সজীবের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুইজনই রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় সজীবকে একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। অন্যদিকে স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহিম খলিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051