বোয়ালখালীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরুণ চৌধুরী (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পটিয়া উপজেলার ধলাঘাট গ্রামের মৃত যোগেন্দ্র লাল চৌধুরীর ছেলে। তিনি কালুরঘাটে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে (এফআইডিসি) ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ১ ছেলে, ৩ মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুইটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051