নোয়াখালীর বেগমগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ মোটরসাইকেল আরোহী আহত হয়।
আহতরা হলেন- ইমন (১৬), আবদুল হাকিম (১৮), সজিব (১৭), আলী মিকার (৩৬)। আহতদের মধ্যে দুজন সদর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাহ আলম চৌধুরী (৪৪), উপজেলার ছয়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আলাউদ্দিনের বাড়ির মৃত আনোয়ারুল হকের ছেলে এবং স্থানীয় ছয়ানী দক্ষিণ বাজারের একজন চা দোকানদার।
রবিবার বিকেলে উপজেলার ছয়ানীয় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষনপুর গ্রামের কাসেমের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে রাজগঞ্জ থেকে ছয়ানী গামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ চা দোকানদার শাহ আলম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছে। তদন্ত শেষে পরে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো যাবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051