যুক্তরাষ্ট্র সফর করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। তার এ সফরের আয়োজনের সঙ্গে জড়িত দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এছাড়া এ ঘটনার নিন্দাও জানিয়েছে বেইজিং। খবর দ্য গার্ডিয়ানের।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউট ও ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এখন থেকে চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই দুই সংস্থার সঙ্গে কাজ করতে পারবে না।
চীনের বিবৃতিতে বলা হয়, এই দুই সংস্থার প্রধানদের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে। তারা চীনে সফরসহ কোনো ধরনের সংযোগ রাখতে পারবে না। তাছাড়া চীনে যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাও জব্দ করা হবে।
বিবৃতিতে বলা হয়- হাডসন ইনস্টিটিউট ও রিগান লাইব্রেরি একটি প্ল্যাটফর্ম দিয়েছে ও সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহজ করেছে, যা চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে হুমকিতে ফেলেছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ও মার্কিন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে যে বৈঠক হয়েছে তা রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।
এর আগে গত বছর চীনের সব ধরনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এশিয়া সফরের অংশ হিসেবে সেখানে যান তিনি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখেন।
সেই সময় ন্যান্সি পেলোসি যদি তাইওয়ানে সফর করেন তাহলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে সতর্ক করেছিল চীন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051