1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৪ pm

নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ১২জন আহত হয়েছে। শুক্রবার রাতে জেলার পূর্বধলার নওয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের নূরুল হকের ছেলে গার্মেন্টস কর্মী ইব্রাহীম মিয়ার সাথে প্রায় আট মাস আগে পাশ^বর্তী বারহা গ্রামের রেনু মিয়ার মেয়ে তাজমিন নাহার মধুর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায়শই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এক পর্যায়ে নূরুল হক ছেলের বউকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য ছেলেকে বলেন এবং বাড়িতে নিয়ে আসেন।

শুক্রবার রাত ১০টার দিকে মেয়েকে বাড়ি নেওয়ার জন্য নূর মিয়া তার পরিবারের লোকজন নিয়ে নূরুল হকের বাড়িতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নূরুল হক, আবদুল খালেক, দুলাল মিয়া, আবদুর রশিদ, হাজেরা আক্তার, পালিশের মা, রেনু মিয়া, আবুল কালাম ওরফে কালা মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১২জন আহত হয়।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। রাতেই গুরুতর আহত রেনু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও দুলাল মিয়াকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
নূরুল হকের বৃদ্ধা মা পালিশের মা বলেন, ওরা আমার বাড়িতে হামলা চালিয়েছে ভঙচুর ও লোকজনকে বেধরক মারপিট করেছে। আমার ছেলে, আমি গুরুতর আহত হয়েছি। আমি ওদের সকলের বিচার চাই।

রেনু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে গেলে আমার উপর ধারালো দা ও লাঠি নিয়ে হামলা চালায়। আমার লোকজনকে খবর দিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমার লোকজন তাদের উপর হামলা চালায়নি। আমাকে কুপিয়ে আহত করেছে।

পূর্বধলা থানার ইন্সপেক্টর তদন্ত নূরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এক পক্ষ থানায় এসেছিল। তাদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ