কথিত মাদক সম্রাট কবির শেখ ধরা পড়ায় তার জেরে নিরীহ দুইজন গ্রামবাসীকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। বুধবার(১৯ জানুয়ারী) রাতে সদরের জঙ্গলগ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটেছে। আহত জঙ্গলগ্রামের মুজিবর শেখ(৫০) ও করিম মিনা(৫০) বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে,গত ১৮ জানয়ারী নড়াইল শহরের মুচিপোল এলাকা থেকে মাদক সহ ডিবি পুলিশের হাতে আটক হয় জঙ্গলগ্রামের চিহ্নিত মাদক কারবারী কবির শেখ। এ ঘটনার পর থেকে কবিরের সহযোগী মাদক ব্যাবসায়ী নাসির শেখ সহ অন্যরা এলাকায় মাদকে বাধাদানকারীদের খুজতে থাকে। বুধবার রাতে জঙ্গলগ্রাম মসজিদের পাশে মুজিবর শেখ সহ অন্যদের দেখতে পায়। এ সময় দেশী অস্ত্র নিয়ে নিরীহ লোকদের উপর হামলা করে। অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও মুজিবর শেখ ও করিম মিনা রামদার কোপে আহত হয়। দুজনকে উদ্ধার করে পরে গ্রামবাসী হাসপাতালে ভর্তি করে।
আহত মুজিবর শেখ ও কবির মিনা বলেন,দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে সবকিছু ধ্বংস করছে,আমরা বাধা দেয়ায় আমাদের উপর হামলা করেছে,দেশে কি বিচার নাই,মাদক ব্যবসায়ী আর সন্ত্রাসীরাই সব।
অভিযুক্ত নাসির শেখ এর সাথে মোবাইলে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। এ ঘটনার পরে এলাকায় মাদক কারবারী এবং সাধারন মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কবির হোসেন মারের ঘটনা স্বিকার করে বলেন, এটা গ্রামের আধিপত্য বিস্তারে দুই মেম্বারের মধ্যে দ্বন্ধ। ঘটনার অন্যরূপ দিতে অনেক কিছুই সাজানো হতে পারে। আমরা দুই পক্ষের লোকদের থানায় নিয়ে এসেছি।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051