রাজধানীর মগবাজার এলাকা থেকে আজ বুধবার বিকাল ৫টার দিকে বাবা ও সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনের ঝুলন্ত লাশ আলাদা কক্ষের ফ্যানে ঝুলছিল। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। বাবার নাম খায়রুল ইসলাম (৫৫)। ছেলে বাক প্রতিবন্ধী সারাত ইসলাম (১৪)।
খায়রুল ইসলাম এক সময় ঠিকাদারী ব্যবসা করলেও বর্তমানে বেকার। তিনি মানসিক রোগী বলে পুলিশকে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলার ১৮১/ডি নম্বর বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
খায়রুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার নূপুর পুলিশকে জানিয়েছেন, আজ বুধবার দুপুর ১২টার দিকে বাবা-ছেলেকে রেখে তিনি বাজার করতে যান। ঘণ্টা খানেক পরে বাসায় এসে দেখতে পান ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। পরে ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি আশপাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙে দেখতে পান বাবা-ছেলে দুজনের লাশ দুটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানালে হাতিরঝিল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার সাব-ইন্সপ্টের খন্দকার সেলিম শাহরিয়ার জীবন স্ট্যালিন বলেন, ‘ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’
আরেক পুলিশ কর্মকর্তা জানান, তার বাবা মানসিক রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে তার ছেলেকে গলাটিপে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে নিজেও আরেকটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি হতাশায় ভোগছিলেন। বা এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো জানান, এক সময় খায়রুল ইসলাম ঠিকাদারী ব্যবসা করতেন। বেশ কিছুদিন ধরে বেকার। এসব কারণে হতাশায় ভোগছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051