অগত্যা এক একটি ঘটনায় মানুষের পর মানুষ মরে।
দৈনিক তাজা খবরের কাটতি বাড়ে।
সাধারন মানুষ দেখে, দীর্ঘশ্বাস ফেলে, ভুলে যায় আবার কেউ কেউ পরবর্তী শিকার হবে।
কিছুই করার নেই। এদেশে জন্ম নেয়াই যেন বড় দুর্ভাগ্য তাদের। শোষিত হবে, অপঘাতে মরবে।
আর্তনাদ, হাহাকার, মৃত্যুই সত্য যেখানে।
সময়ের সাথে সাথে সব সয়ে যায়, মানুষ সব মেনে নেয়। নিজের জন্য সব ভুলে যাওয়াই নিয়ম এখানে।
মানুষ, মানুষের ভাগ্য এবং তার জীবন নিয়েই এদেশে যত ব্যবসা।
যেন কেউ মুক্ত নয়, কেউ নিরাপদ নয়, সবাই পণ্য। মানুষ কাঁদুক, মরুক সওদাগরের নেই কোন সমস্যা।
শুধু নিজেদের লাভ চাই।
মরন ব্যবসার অসীম খিদে তাই।
অকাতরে মরছে মানুষ সেই খিদেতে বিঁধে।
মহাকালের সমাপ্তিতে কি ন্যায় আছে শোষিত-নিপীড়িতের ফরিয়াদে?
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051