দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালত।
সোমবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির এ আদেশ দেন।
কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন- কাজী গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উর ফি আহমেদ ও আনিসুর রহমান।
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে দীপ্ত টেলিভিশনে সংবাদ পরিবেশন করায় ২০১৬ সালে মামলাটি দায়ের করা হয়েছিল। তথ্য ও প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে মামলাটি করেন সানোয়ারা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
সানোয়ারা গ্রুপের মামলা পরিচালনাকারী আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051