1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দিল্লিতে নারী ট্যুরিস্ট গাইডকে সংঘবদ্ধ ধর্ষণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ৩:১৪ pm

দিল্লির পাঁচতারা হোটেলে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ করেছেন একজন নারী ট্যুরিস্ট গাইড। জানা গেছে, দিল্লির ইন্ডিয়া গেটের কাছে রয়েছে ওই পাঁচটারা হোটেল।

উচ্চ নিরাপত্তার ভেতরে ওই পাঁচতারা হোটেলে কিভাবে এমন কাণ্ড ঘটল, তা নিয়ে অবাক পুলিশ। মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা। তাদের মধ্যে ছিল এক নারীও।

ভুক্তভোগী নারীর বয়ান অনুযায়ী মূল অভিযুক্তকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক বাকি পাঁচজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ বলছে, গত ১৮ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। পরদিন ১৯ তারিখ দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই নারী ট্যুরিস্ট গাইড।

পুলিশ জানিয়েছে, পাঁচতারা হোটেলের যে ঘরে এ ঘটনা ঘটেছে বলে ওই নির্যাতিতা দাবি করেছেন, সেটির বুকিং নেওয়া হয়েছিল দুই ব্যবসায়ীর নামে।

ওই নারী পুলিশকে জানিয়েছেন, তিনি টিকিট বুকিং এক্সিকিউটিভ হিসেবেও কাজ করেন। তবে সাময়িকভাবে অনেকটা টাকার দরকার ছিল তাঁর। মূল অভিযুক্ত তাঁকে কম সুদে লোন পাইয়ে দেবেন বলে ওই হোটেলে ডেকে পাঠিয়েছিলেন।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কনট প্লেস থানায় ছয়জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) ঈশ সিঙ্ঘল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে মনোজ শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মনোজ দিল্লির শেখ সরাই এলাকার বাসিন্দা। এক নারীসহ বাকি পাঁচ পলাতকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আটক ব্যক্তিকে জেরা করে বাকিরা কোথায় গা ঢাকা দিয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্ত কর্মকর্তারা। সূত্র : দ্য ওয়াল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ