আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিলীপ কুমার আগরওয়ালা। এতে হতবাক হয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীরা বলছেন, দিলীপ আগরওয়ালা কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। চুয়াডাঙ্গায় থাকাকালে ঠিকাদারি ব্যবসার আড়ালে সন্দেহজনক ব্যবসা করে তিনি রাতারাতি অনেক টাকার মালিক হয়েছেন।
এখন নৌকা প্রতীক পেতে মাঠে নেমেছেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খুসতার জামিল বলেন, ‘দীর্ঘ ৪০ বছর আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমি কখনো দিলীপ কুমার আগরওয়ালাকে আওয়ামী লীগের রাজনীতি করতে দেখিনি। এই আসনে অনেকেই নৌকা প্রতীক চেয়েছেন, তিনিও চেয়েছেন।
তাঁকে নিয়ে আমরা বা জেলা আওয়ামী লীগ মোটেও ভাবি না। যাঁকে নিয়ে মোটেও ভাবি না, তাঁর সম্পর্কে কোনো মন্তব্য করাও ঠিক নয়।’
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম টোটন বলেন, ‘দিলীপ কুমার আগরওয়ালা দলীয় মনোনয়ন নিয়েছেন, এ অবস্থায় তাঁর সম্পর্কে কোনো মন্তব্য করলে সেটা দলীয় নির্দেশনা উপেক্ষা করা হবে। তাই কোনো মন্তব্য এখন করা যাবে না।
’নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘দিলীপ আগরওয়ালার উত্থান সম্পর্কে সবাই জানে। চুয়াডাঙ্গা শহরের রূপছায়া সিনেমা হলটি ছিল তাঁদের। নামমাত্র ঠিকাদারি ব্যবসা ছিল তাঁর। তিনি এখন অনেক টাকার মালিক। রাতারাতি তাঁর এই উত্থান নিয়ে আছে নানা বিতর্ক।
সেই তিনি আওয়ামী লীগের মতো বড় দলের মনোনয়ন প্রত্যাশা করায় আমরা হতবাক হয়েছি। এর বেশি এখন কিছু বলা যাবে না।’
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোয়িশন (বাজুস) বিভিন্ন অপকর্মের অভিযোগে দিলীপ আগরওয়ালাকে বহিষ্কার করেছে। বর্তমানে বাজুসে তার সদস্যপদ নেই।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051