দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ জুলাই) রাত ৮ টার দিকে রোগীর ডায়ালাসিস করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, বুধবার রাত ৮ টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে ইয়াসমিন (৩২) নামে এক রোগীর কিডনি ডায়ারাসিস করা হচ্ছিল। এ সময় তার অক্সিজেনের প্রয়োজন হয়।
দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে রোগীকে অক্সিজেন দেয়া হয়।
এ সময় অক্সিজেন বাড়ানো ও কমানোর সময় সিলিন্ডারের ত্রুটির কারণে সেটি বিস্ফোরিত হয়ে ডায়ালাইসিস মেশিন ও শয্যায় আগুন লেগে যায়। এতে আয়া বাবলী হাত পুড়ে যায়। আগুন ও ধোয়া দ্রুত ছড়িয়ে পড়ে।
এতে আতঙ্কিত হয়ে রোগীরা এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। পরে হাসপাতাল থেকে ৮টা ১১ মিনিটে খবর দেয়া হলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে তারা দ্রুত হাসাপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ডায়ালাইসিস ইউনিটের কিছু শয্যা পুড়ে গেছে।
একজন আয়ার হাত সামান্য পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে নেয়ার কারণে কোনো হতাহত হয়নি।
ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ রাতেই শুরু হয়েছে। আশা করছি বৃহস্পতিবার দুপুরের মধ্যে আবারো কিডনি রোগীদের ডায়ালাইসিস শুরু হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051