দিনভর আন্দোলনের মুখে অবশেষে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন পদত্যাগ করেছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ‘অযোগ্যতার’ অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মঙ্গলবার আন্দোলন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা। পরে রাতে পদত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
আবুল হোসেন নিজেই তার পদত্যাগের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা জেলা প্রশাসকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনকে অপসারণ ও কোনো সরকারি কর্মকর্তাকে সভাপতি করে বিশেষ পরিচালনা পরিষদ গঠনসহ কয়েকটি দাবিতে ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক-কর্মচারীবৃন্দ’ ব্যানারে সকাল থেকে আন্দোলন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা। কাকরাইলে প্রতিষ্ঠানটিতেই আন্দোলন করেন তারা।
শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের একপর্যায়ে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে। পরে রাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করেন।
ভিন্নবার্তা ডটকম/ আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051