পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপির সাবেক সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘বাংলায় দিদি শুধু খেলা হবে, খেলা হবে বলে মানুষকে ভয় দেখাচ্ছেন। কিন্তু বাংলার মানুষ আর দিদিকে ভয় পায় না।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে তিনি ওই মন্তব্য করেন। খবর এনডিটিভির।
বাংলায় বিজেপি সরকার আপনারা গঠন করুন। আমরা এখানে এক নারায়ণী সেনা গঠন করব, যেখানে গোর্খা এবং রাজবংশী যুবকরা চাকরি পাবেন। দিদির গুণ্ডারা কান খুলে শুনে নিন, আপনারা ভাববেন না যে, বেঁচে গেছেন।
তিনি হুঙ্কার দিয়ে বলেন, ২ মে বাংলায় বিজেপি সরকার গঠন হলে যারা দুর্নীতি করেছে, যারা বিজেপি কর্মীদের হত্যা করেছে, তাদের খুঁজে বের করে জেলে বন্দি করা হবে।
অমিত শাহ আরও বলেন, দিদির গুণ্ডারা চাঁদাবাজি করেছে। সিন্ডিকেট চালিয়েছে। আমফানের পয়সা লুট করেছে। বিজেপির ১৩০ জন কর্মীকে হত্যা করেছে। এ সব অন্যায় যারা করেছে, তারা সবাই জেলে থাকবে।
পশ্চিমবঙ্গের বিধানসভায় ৮ পর্বের নির্বাচনের ভোট চলছে। এরইমধ্যে প্রথম ও দ্বিতীয় পর্বের ভোটাভুটি শেষ হয়েছে। বিজেপি চাচ্ছে যেকোনো উপায়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনের অবসান ঘটুক। মমতা বন্দোপাধ্যায়ও চাচ্ছেন এখানকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051