ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্ন পরিদর্শক মো. রিজবী জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-২ এর আওতাধীন ৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক মো. রিজবী জামানকে সাময়িক বরখাস্ত করা হলো। ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর ৪৯ (ক), (খ) ও (ঘ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে ও একই বিধিমালার ৫৫ এর (১) উপবিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন রিজবী জামান শুধুমাত্র বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051