ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে মলাই কুমার মিত্র নামের এক ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা শহরের প্রধান সড়কের কোর্ট রোড মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা পুরাতন কোর্ট রোড মোড়। এই মোড়ে অধিকাংশ সময় রিকশায় যানজট লেগে থাকে। যানজট নিরসনে সোমবার দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল মলাই কুমার মিত্র।
দুপুর ২টার দিকে সড়কের মাঝামাঝি দায়িত্ব পালন কালে এক তরুণ মলাই কুমার মিত্রের পেছন দিক দিয়ে রডের আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
আহত কনস্টেবল মলাই কুমার মিত্র বলেন, পেছন দিক দিয়ে লোহার রড দিয়ে আঘাত করে ১৮/২০ বছরের এক তরুণ দৌড়ে পালিয়ে যায়। তার চেহারা আমি দেখতে পারিনি। তবে সে হলুদ রঙের গেঞ্জি পরিহিত ছিল।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টি.আই) দেবব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051