ভিন্নবার্তা প্রতিবেদক: দারিদ্র্য বিমোচনে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। শনিবার নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু পল্লী দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে (বাপার্ড) অনুষ্ঠিত দারিদ্র্য বিমোচনে বাপার্ড ; সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে ভূমিহীন এবং গৃহহীন ৯ লাখ পরিবারের স্বপ্ন পূরণ হবে। ইতোমধ্যে লক্ষাধিক পরিবারকে জমির মালিকানা সহ বাড়ি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করে বিশ্বের সামনে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা নজিরবিহীন। প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতার পূণ্য ভূমি এই গোপালগঞ্জ। তিনি বাঙালি জাতিকে একটি স্বাধীন আতœপরিচয় দিয়ে গেছেন। অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার ইচ্ছা ছিল বাঙালি জাতি অত্যন্ত মর্যাদার সঙ্গে সারা পৃথিবীতে বিচরণ করবে। জাতির পিতার সেই স্বপ্নসাধ পূরণে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০বছরে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে দেশের মাথাপিছু আয় ২হাজার ২২৭ডলার, যেখানে ভারত ও পাকিস্তানের মাথাপিছু আয় এক হাজার ৯৪৭ডলার ও প্রায় এক হাজার ২০০ডলার।
১৯৭২সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১২০ডলার যেখানে পাকিস্তানের ছিল ১৮০ডলার। বাপার্ডের মহাপরিচালক শেখ মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে অন্যানদের মধ্যে আরও বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বি আরডিভির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051