সোনার দাম প্রতিভরিতে দুই হাজার ৪৪৯ টাকা বাড়ানো হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। এবার প্রতি ভরিতে দুই হাজার ৪৪৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। ফলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা।
বার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বাজুস জানিয়েছে, ভরিতে সোনার দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে এ নতুন দর কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা দাম ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনার ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরি ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার ভরি আগের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বরের নির্ধারিত দাম অনুযায়ী বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতিভরি রসানা ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫৪ হাজার ২৩৮ টাকায় বিক্রি হয়েছে।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051