ভারতের মুম্বাই শহরে ৭০-এর দশকে কুখ্যাত ডি কোম্পানি গড়ে তুলেছিলেন দাউদ ইব্রাহিম। গ্যাংস্টার, মাদক ব্যবসা, চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধে নাম জড়িয়েছে তার। ভারতের বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল পাকিস্তানের করাচিতে আশ্রয় নিয়েছে দাউদ। কিন্তু বরাবরই তা অস্বীকার করেছে পাকিস্তান। এবার তার গতিবিধি ফাঁস করলেন তার ভাগ্নে আলিশা পার্কার।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর খবরে বলা হয়, আলিশা পার্কার দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে। তিনি ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে (ইডি) জানিয়েছেন, দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছেন। তবে তিনি ও তার পরিবারের কেউ দাউদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। তবে দাউদের স্ত্রী মহাজাবিন আলিশার স্ত্রী ও বোনদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
আত্মীয়ের স্বীকারোক্তিতে দাউদ ইব্রাহিমের পাকিস্তানে থাকা নিয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এ নিয়ে পদক্ষেপ নেওয়া দরকার। তবে এখনও পর্যন্ত তার অবস্থানটা বোঝা যাচ্ছে না। কিন্তু যদি অবস্থান পরিষ্কার হয়ে যায় তবে কেন্দ্রীয় সরকারের এ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051