1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ৩:২২ pm

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে বাংলাদেশি যুবক উমর ফারুক (৩০) আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ওই ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে উমর ফারুক সীমান্ত পিলার ডিমএপি ১ নম্বরের নিকট যায়। এ সময় ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের ভোটবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা বাংলাদেশের প্রায় একশ গজ অভ্যন্তরে ঢুকে গুলি ছুঁড়লে উমর ফারুক আহত হয়। তার সঙ্গীরা উদ্ধার করে ওইদিনই চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উমর ফারুকসহ ৭/৮ জনের একটি দল ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় সীমান্তের ওই পিলারের ৯/১০ সাব পিলারের নিকট দিয়ে ভারত থেকে গরু আনতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় ভোটবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের প্রায় একশ গজ ভেতরে প্রবেশ করে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে অন্যান্যরা পালিয়ে গেলেও উমর ফারুক গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর হাসপাতালে নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, আহত যুবকের হাতের বাহুতে গুলি লেগেছে।

এ বিষয়ে পানবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার খাইরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ বর্ডারগার্ড রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মো. ইছাহাক বলেন, আমি নিশ্চিত করে বলতে পারছি না যে তারা (বিএসএফ) ককটেল রাবার বুলেট না গুলি ছুঁড়েছে তবে আমার মনে হয় তারা ককটেল ছুঁড়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ