‘দলিল যার জমি তার’ এই আইনের জন্য মানুষ অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, সংসদের আগামী অধিবেশনে এই বিলটি উত্থাপন করা হবে। জাতীয় সংসদে বৃহস্পতিবার আলোচনায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী একথা বলেন।
তিনি আরও বলেন, দলিল যার জমি তার। এটা সাংঘাতিক আকারে ভাইরাল হয়েছে। মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি চেয়েছিলাম এই সংসদে বিলটি নিয়ে আসার জন্য। কিন্তু সময়ের কারণে সম্ভব হয়নি। আমি কিন্তু টাইমলাইনের মধ্যেই চলি। স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ করতে হয়েছে। অনেক বিষয় আছে। আইনটি মন্ত্রিসভায় নিয়ে যাব। ওখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হবে। আশা করছি আগামী সংসদ অধিবেশনে এটা নিয়ে আসব।
মন্ত্রী বলেন, আগে ভূমি কর দিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হতো। এটা এখন অনলাইনে নিয়ে এসেছি। যদিও পাশাপাশি ম্যানুয়ালি রেখেছি। তবে এই পহেলা বৈশাখ থেকে সেটা বাদ দিয়ে দিয়েছি। আর ভূমিকর ম্যানুয়ালি নেব না, সম্পূর্ণ অনলাইন হতে হবে।
তিনি বলেন, এর আগে ভূমি নিয়ে হাজারটা ভোগান্তি ছিল। মানুষের সেই ভোগান্তি বহুলাংশে কমে এসেছে। যেটুকু সমস্যা আছে, আশা করছি আগামীতে তাও থাকবে না।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051