1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দর্শনায় পুলিশের ওপর মাদকব্যবসাীয়দের হামলা, ৪ পুলিশ সদস্য আহত, আটক-৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১ ৫:৪৩ am

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদকব্যবসায়ীরা। শনিবার বিকেলে দর্শনা থানা এলাকার ঈশ্বরচন্দ্রপুর কবরস্থানের পাশে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় পুলিশের উপ-পরিদর্শকসহ চার জন আহত হয়েছেন। হামলার সাথে জড়িত তিনজনকে আটকও করেছে পুলিশ।
আহতরা হলেন- দর্শনা থানার এসআই মাহমুদুল হক, এএসআই শাহীন আলম, এএসআই মামুন ও এএসআই ইদ্রিস আলী। তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ২৬ বোতল ফেনসিডিলিসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন- দর্শনা পৌরসভার সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলী (৫২) ও তার ছেলে খায়রুল ইসলাম (৩২) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাকিম (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাহমুদুল হকের নেতৃত্বে ৫ পুলিশ কর্মকর্তা দর্শনার সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক চোরাকারবারী বিরোধী অভিযান চালায়। এসময় ১০৮ ফেনসিডিলসহ ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলীকে আটক করে পুলিশ। এসময় খায়রুল ইসলাম ও আব্দুল হাকিমসহ অজ্ঞাত বেশ কয়েকজন অতর্কিত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রত ঘটনাস্থলে পৌঁছে চারিদিক ঘিরে ফেলে অভিযান চালায়। এসময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলী ও তার ছেলে খায়রুল ইসলাম এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাকিমকে ২৬ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, দর্শনা পৌরসভার সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযানে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হাসেম আলীকে ফেনসিডিলসহ আটক করা হলে পুলিশের ওপর হামলা করে চোরাকারবারীরা। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় চার পুলিশ কর্মকর্তা আহত হয়। এ ঘটনায় অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ