আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বড় ধরনের কোনো বৃষ্টির আভাস নেই।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশের তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চাঁদপুরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির তথ্যে বলা হয়েছে, আগামী দুই দিন বৃষ্টিপাতের অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ১১৪ মি.মি.। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৩ মি.মি.।
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস : দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ২৮.১ ০ সে.। সন্ধ্যা ৬টায় আদ্রতা ছিল ৯৩%।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051