1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
মসজিদে বিস্ফোরণ

দগ্ধদের খোঁজখবর নিল নারায়ণগঞ্জ জেলা বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৫ pm

মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের খোঁজখবর নিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটি প্রতিনিধিদল।

শনিবার রাতে জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যায়।

সুমনের সঙ্গে আরও ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান সিকদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও দেওভোগ মাদ্রাসার প্রিন্সিপাল।

সুমন বলেন, দীর্ঘদিন এ সমস্যার কথা কর্তৃপক্ষকে মসজিদ কমিটি অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নেয়নি বরং ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। আজকে এই হতাহতের দায় কে নেবে। আর কে এর জন্য দায়ী? এর সঠিক বিচার চায় এলাকাবাসী।

তিনি বলেন, আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সু-চিকিৎসা ও আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সুমন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ