ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আরো ১০ কর্মী চাকরিচ্যূত করা হয়েছে। এরমধ্যে সম্পত্তি বিভাগের স্কেলভূক্ত ৭ উচ্ছেদ শ্রমিক ও প্রকৌশল বিভাগের অঞ্চল-৫ এর স্কেলভুক্ত ৩ সড়ক শ্রমিককে চাকরিচ্যূত করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় কর্পোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসসিসি'র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার এই ১০ জনকে চাকরিচ্যূত করা হয়।
চাকরিচ্যূত মোঃ শামসুল হক, মোঃ নেছার উদ্দিন, জয়নাল, ধলু মিয়া, শেখ নুরুল আমিন, আব্দুল আলী, মোঃ মিলন মিয়া সম্পত্তি ভাগের উচ্ছেদ শ্রমিক এবং মোঃ আব্দুল মজিদ, জামাল ও মোঃ জয়নাল আবেদিন অঞ্চল-৫ এর প্রকৌশল বিভাগের সড়ক শ্রমিক। চাকরিচ্যূতদের মধ্যে অনেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার পরেও ৩ হতে ১০ বছর ধরে ডিএসসিসিতে চাকরি করেছেন বলে অফিস আদেশ হতে প্রতীয়মান হয়।
কর্মচ্যূতকৃত স্কেলভুক্ত মাস্টাররোল কর্মীগণ ১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখ হতে আর কোনো বেতন-ভাতা/ আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন না বলে অফিস আদেশে বলা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051