বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ইলিশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গেটের সামনের রাস্তায় (থানার ৫০ গজের মধ্যে) এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইকুরিয়া এলাকা বাসিন্দা আবুল হোসেন বলেন, হঠাৎ দেখতে পাই থানার সামনে একটি যাত্রীবাহী পরিবহনের গাড়িতে আগুন জ্বলছে।
কাছে গিয়ে দেখি গাড়িটি ইলিশ পরিবহনের। গাড়িতে কোনো লোক ছিল কিনা তা জানতে পারিনি। এই ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই চন্দন মোহন পাল বলেন, আগুন লেগেছে, কেউ আটক হয়নি।
কিভাবে আগুন লেগেছে তা জানতে পারিনি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051