1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

দক্ষিণ এশিয়ায় জ্ঞানবিনিময়ে র‍্যাপিডের সঙ্গে পাকিস্তানি পডকাস্টের চুক্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২ am

বাংলাদেশের গবেষণা, নীতি ও উন্নয়নবিষয়ক জ্ঞানকে দক্ষিণ এশিয়ার বৃহত্তর দর্শক-শ্রোতার কাছে পৌঁছে দিতে ঢাকাভিত্তিক নির্দলীয় নীতি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) এবং পাকিস্তানের পডকাস্ট ও মিডিয়া প্ল্যাটফর্ম ‘ক্যায়সে উইথ রাজা জাওয়াদ’-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

ইসলামাবাদভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠান পারসুয়েশন (প্রা.) লিমিটেডের পডকাস্ট ও মিডিয়া প্ল্যাটফর্ম ‘ক্যায়সে উইথ রাজা জাওয়াদ’ এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গবেষণা, চিন্তা ও অভিজ্ঞতাকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আলোচনায় যুক্ত করবে।

২৬ সেপ্টেম্বর ঢাকায় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ‘ক্যায়সে উইথ রাজা জাওয়াদ’-এর উপস্থাপক ও পারসুয়েশনের ব্যবস্থাপনা পরিচালক রাজা জাওয়াদ এবং র‍্যাপিডের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। এ সময় র‍্যাপিডের রিসার্চ অ্যাসোসিয়েট জারা মুস্তাফা উপস্থিত ছিলেন।

চুক্তিটি দক্ষিণ এশিয়াজুড়ে বিভিন্ন বিষয়ে আলোচনা আয়োজনের জন্য ‘ক্যায়সে উইথ রাজা জাওয়াদ’-এর বৃহত্তর পরিকল্পনার অংশ। এ পরিকল্পনার আওতায় শ্রীলঙ্কা, নেপালসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকেও যুক্ত করার উদ্যোগ রয়েছে। তবে র‍্যাপিডের সঙ্গে অংশীদারত্বটি বিশেষভাবে বাংলাদেশকেন্দ্রিক।

এই অংশীদারত্বের মাধ্যমে র‍্যাপিডের গবেষণা ও নীতিবিষয়ক দক্ষতার সঙ্গে পারসুয়েশনের উন্নয়ন যোগাযোগ, গল্প বলা এবং জনসম্পৃক্ততার অভিজ্ঞতার সমন্বয় ঘটবে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন গবেষণা, নীতিগত ধারণা ও অভিজ্ঞতা আঞ্চলিক পর্যায়ে আলোচনার সুযোগ পাবে।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে রাজা জাওয়াদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের অভিজ্ঞতা ভিন্ন হলেও জীবিকা, বৈষম্যসহ মানুষের সামনে থাকা অনেক চ্যালেঞ্জ অভিন্ন। বৈশ্বিক সহযোগিতার ধরন পরিবর্তনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয়তা কাজের প্রকৃতি বদলে দিচ্ছে। এ পরিস্থিতিতে একে অপরের কথা শোনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

রাজা জাওয়াদ আরও বলেন, র‍্যাপিডের সঙ্গে অংশীদারত্ব বাংলাদেশের জ্ঞান ও অভিজ্ঞতাকে দক্ষিণ এশিয়ার বৃহত্তর আলোচনায় যুক্ত করতে সহায়তা করবে।

আগামী মাসগুলোতে এ অংশীদারত্বের আওতায় যৌথভাবে সুনির্দিষ্ট কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর গবেষণা, নীতি ও উন্নয়ন-অভিজ্ঞতা নিয়ে আন্তঃদেশীয় জ্ঞানবিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ