দক্ষিণ আফ্রিকায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশি নাগরিক পারভেজ আহামদ। তিনি নেলসন ম্যান্ডেলার দল এএনসি থেকে কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতোমধ্যে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন।
দক্ষিণ আফ্রিকায় পারভেজ আহামদ প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে দেশটির স্হানীয় নির্বাচনে কমিশনার পদে লড়বেন। এর আগে অন্য কোনো বাংলাদেশি নাগরিক দক্ষিণ আফ্রিকার রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায়, ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় স্হানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নেলসন ম্যান্ডেলার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) থেকে পারভেজ আহামদ কমিশনার পদে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন। দেশটির ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনের মাংগুয়ান মিউনিসিপালিটির ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার পদে পারভেজ আহামদ এ মনোনয়ন নিশ্চিত করেছেন।
১৯৯৮ সালে জীবন-জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমানো পারভেজ আহামদ কাজের পাশাপাশি ২০০৭ সালে নেলসন ম্যান্ডেলার দল এএনসিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০০৯ সালে এএনসির পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করেন। ২০১১ সালে মাংগুয়ান মিউনিসিপালিটির ২১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন পারভেজ আহামদ। ২০১২ সালে এএনসির ন্যাশনাল কনফারেন্সের ডেলিগেট এবং ২০১৩ সালে নির্বাচন টাস্ক টিমের সদস্য ছিলেন তিনি। সূত্র: যুগান্তর।
ধারাবাহিক রাজনৈতিক সফলতার কারণে পারভেজ আহামদ সর্বশেষ কমিশনার পদে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন। পারভেজ আহামদ খুলনা জেলার বাসিন্দা।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051