টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলো উইন্ডিজ। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান করে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার এভিন লুইস ও লিন্ডল সিমন্স। এ দুই ওপেনার ৬৩ বলে ৭৩ রানের জুটি গড়েন। মাত্র ৩২ বলে অর্ধশতক তুলে নেন লুইস। তবে একাদশ ওভারে বল করতে এসে ভয়ঙ্কর হয়ে ওঠা লুইসকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। ৬ ছয় ও ৩ চারে ৩৫ বল খরচায় ৫৬ রান করে সাজঘরে ফেরেন উইন্ডিজ এই ওপেনার।
এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি নিকোলাস পুরান। মহারাজের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১২ রান করে বিদায় নেন তিনি। পরের ওভারেই রাবাদার প্রথম শিকার হন সিমন্স। ধীরগতির ব্যাট করেও উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি তিনি। ব্যক্তিগত ১৬ রান করেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।
সিমন্সের ফেরার পর ব্যাট করতে নেমে ঝড়োগতির শুরু করলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি গেইল। প্রেটোরিয়াসের বলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ১২ রানে বিদায় নেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051