দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হেলেন জোসেফ হাসপাতালে ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন মিজানুর রহমান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
গত বুধবার ব্রেন স্ট্রোক করলে মিজানুর রহমানকে দ্রুত হেলেন জোসেফ হাসপাতালে ভর্তি করানো হয়। ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমান ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলা দক্ষিণ আলিপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মিজানুর রহমান।
সেইফ বাংলাদেশির সহযোগিতায় মিজানুর রহমানের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন কমিউনিটি নেতা আবুল কাশেম। সেইসঙ্গে কমিউনিটির এই নেতা মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সেইফ বাংলাদেশির পক্ষ থেকে মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051