বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকাকে সহজ টার্গেট দিল টাইগাররা। ১৮ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়। শঙ্কায় বাস্তব হলো। টাইগাররা ২০ ওভার খেলতে পারলেন না।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ দল। ৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি।
নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে বিপা পড়ে বাংলাদেশ। এরপর ৮ বলে ৩ রান করে ফিরেন মাহমুদুল্লাহ রিয়াদ।
জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে মাত্র ৮৫ রান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051