কুষ্টিয়ার মিরপুর পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমানের মৃত্যু হয়েছে। বৃহম্পতিবার বেলা দেড়টার দিকে থানা অভ্যন্তরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ফয়জুর রহমানের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। তিনি গত মাসে পোড়াদহ রেলওয়ে থানার যোগদান করেছিলেন।
এসআই শাহবুদ্দিন বলেন, থানার ভেতর কোয়ার্টারে উনি থাকত। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উনাকে দুপুরের খাবার দিতে গেলে ওসি স্যারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে ঘরের জানালা খুলে দেখা যায় তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।
তিনি আরও বলেন, পরে ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051