চতুর্থ দফার ভোটের আগে পুলিশের নির্দেশনা অমান্য করার জেরে বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় লড়াই করছেন বিজেপির হয় বেহালা থেকে। নির্বাচনের শেষ প্রচারে বেরিয়ে সকলকে শেষবারের প্রচারণার ব়্যালি বের করার কথা ছিল শ্রাবন্তীর। ওই র্যালিতে তার সঙ্গে থাকার কথা ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর। কিন্তু থানায় গিয়ে দেখেন ওই থানার ওসি সেই সময় নেই। এবার শুরু হয় শ্রাবন্তীর চিৎকার। একের পর এক জেরা করতে থাকেন এক পুলিশ সদস্যকে।
কোনও নির্দেশ আছে কি না, অনুমতি দিতে সমস্যা কি ইত্যাদি ইত্যাদি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শ্রাবন্তীকে এ বিষয়ে প্রতিবাদী হওয়ার পরামর্শ দিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এক পর্যায়ে ফেসবুকে লাইভে আসেন শ্রাবন্তী। তিনি বলেন, তাকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। হাতে আর কিছুক্ষণ আছে। এই সময়টা শুধু শুধু নষ্ট করে দিচ্ছে পুলিশ। এটা চক্রান্ত বলেই দাবী করেন তিনি।
এরপরই অভিনেত্রী শ্রাবন্তী বিজেপি কর্মীদের নিয়ে অনুমতি ছাড়াই চালান নির্বাচনী প্রচারণা। এ ঘটনায় স্থানীয় পুলিশ অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর দাখিল করে। বিষয়টি এখন খতিয়ে দেখবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
https://www.youtube.com/watch?v=34uB0WajpjQ&t=179s
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051