গাজীপুরের টঙ্গীতে ফ্যানে ঝুলে থানা ভবনের ভেতর মিলটন কুন্ড নামের এক পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। স্থানীয় পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পুলিশ কর্মকর্তার আত্মহত্যার তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম।
মিলটন কুন্ড টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা বইঘের হাট এলাকার সুজিত চন্দ্র কুন্ডুর ছেলে। গত ৯ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা থেকে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন তিনি।
পুলিশ জানিয়েছে, মিলটন কুন্ড টঙ্গী পশ্চিম থানা ভবনের ৬ষ্ঠ তলায় একটি কক্ষে থাকতেন। তিনি ওই কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে ফ্যানের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন। রাত ১০টার দিকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মিলটনের মরদেহ নামিয়ে আনা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম। জানান, পুলিশ কর্মকর্তা মিলটন কুন্ডর মরদেহ উদ্ধার করা হয়েছে।। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051