
খাঁচার ভেতর
থাকবো না তাই।
উড়াল দিতে
শিখেছি ভাই।
যেখানে ইচ্ছা
সেখানে যাই।
কোথাও কোন
দেওয়াল নাই।
তবুও লাগে
একটা ছোট বাসা।
দিনরাত তো
যায় না শুধু ভাসা।
যতই উড়ো
লক্ষ্য ফিরে আসা।
সেই ঘরটা
পলকা কিবা খাসা।
এই জীবনটাতে
চলতে গিয়ে বুঝি।
কিসের ভেতর
মিছে মানে খুঁজি।
আছে কি মোদের
স্থায়ী কোন পুঁজি।
ধরি জীবনজুড়ে
সর্বস্ব দিয়ে বাজি।
স্বপ্ন তোমার
হোক না যতই বড়।
অধরা তা থেকে যাবে
যতই চেষ্টা কর।
এক জীবনে সব পাবে না
যতই কেঁদে মর।
যা পেয়েছো সব হারাবে
থাকে না কিছুই কারো।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051