মিয়ানমার ও থাইল্যান্ডে আজ শুক্রবার (২৮ মার্চ ) শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটলেও থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী। এর আগে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী বলেন, বাংলাদেশের সব নাগরিক নিরাপদে আছেন।
কারও হতাহত হওয়ার তথ্য নেই।
আজ (শুক্রবার) ভূমিকম্পের তীব্রতায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশির নিরাপদে আছেন।
এদিন, নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন এই তথ্য জানান।
মিয়ানমারে কেন্দ্রীভূত এক শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ-পূর্ব এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। শুক্রবারের এই ভয়াবহ ভূ-কম্পনে কেবল মিয়ানমারেই ১৪৪ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে এই ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বহুতল ভবন ধসে পড়েছে।
যেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১৭ জন নিখোঁজ ও ৫ জন নিহত হয়েছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051