করোনাকালীন সময়ে জনগণের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শনিবার(২৯ মে) সকাল ১১টায় সরকারি নজরুল একাডেমি মাঠে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানি।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, অফিসার ইনচার্জ মাইন উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এএনএম শোভা মিয়া আকন্দ ও আশরাফুল ইসলাম মন্ডল,সম্মানিত সদস্য ইকবাল হোসেন,নয়ন তালুকদার,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,বঙ্গবন্ধু ফাউন্ডেশন আহবায়ক নাজমুল হাসান জীবন,ছাত্রলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে উপজেলার ১২টি ইউনিয়ন অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় কাঁঠাল ইউনিয়ন ২-০ গোলে সাখুয়া ইউনিয়নকে পরাজিত করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051