ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে তার স্ত্রী সাবিকুন্নাহার বলেন, 'তিনি নিরীহ মানুষ, ভুল বোঝাবুঝি হতে পারে। তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে তার কাছে নিয়ে যান।' এ সময় তিনি স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুতি জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাবিকুন নাহার বলেন, তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন। তিনি না আওয়ামী লীগ, বিএনপি ও কওমি, না আহলে হাদিস। সাধারণ একটা মানুষ।
তিনি বলেন, ‘রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে বিকেল ৪টার দিকে তার সঙ্গে ফোনে কথা হয়। দুটি মোটরসাইকেল তাদের অনুসরণ করছিল। তিনি (ত্ব-হা) বলছিলেন, দোয়া করো যেন কিছু না হয়। এর ২০ থেকে ২৪ মিনিট পর ফোন করে জানান, বাইকগুলো চলে গেছে।’
গত বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তার স্ত্রী বলেন, ‘আমার মনে এখন অনেক কিছু মনে হয়। তিনি জিও পলিটিকস নিয়ে কথা বলতেন। ইন্টারন্যাশনাল গোয়েন্দাদের বিষয় হতে পারে।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051