কয়েক মাস হলো বলিউড তারকা ক্যাটরিনা-ভিকি বিয়ে করেছেন। গতকালই ছিল তাদের প্রথম ভালোবাসা দিবস।
ভালোবাসা দিবসে দিন দুপুরে কিছুটা মন খারাপ ছিল ক্যাটরিনা কাইফের। সেটি উপলব্ধি করে স্ত্রীর সঙ্গে ভালোবাসাময় ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন ভিকি।
তিনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা হয়তো এই বছর রোমান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু এই কঠিন পরিস্থিতিটাকেও তুমি যেভাবে সহজ করে তুললে, তাতে তোমার জবাব নেই।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভিকির সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। ছবিতে তাদের পরস্পরকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে। কোথাও আবার স্ত্রীর কপালে চুম্বন দিয়েছেন ভিকি।
ক্যাটরিনা কাইফের এই পোস্টে কমেন্ট করেছিলেন ভিকি কৌশল। তিনি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার জীবনের ভ্যালেন্টাইন।’ এবার নিজের সোশ্যাল মিডিয়ায় নববিবাহিত স্ত্রী ক্যাটরিনার সঙ্গে ভালোবাসার ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন ভিকি।
এদিন নিজের ইনস্টাগ্রামে ক্যাটরিনা কাইফের সঙ্গে রোমান্টিক একটি ছবি পোস্ট করেছেন ভিকি কৌশল। দুই তারকাকে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে ছবিতে।
দুজনের মুখেই হাসি। ছবি পোস্ট করে ভিকি কৌশল লিখেছেন, ‘তোমার সঙ্গে প্রতিদিনই ভালোবাসার দিন।’ ভিকি-ক্যাটরিনার এমন রোমান্টিক ছবি দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কমেন্ট করেছেন অন্যান্য তারকারাও।
বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন ডে। ভিকি-ক্যাটরিনার কাছে এ বছরের ভালোবাসার দিন তাই একটু বেশিই স্পেশাল। ব্যাক টু ব্যাক বলিউডের দুই জনপ্রিয় তারকার এমন ভালোবাসায় ভরা ছবি দেখে নেটিজেনরাও আনন্দ অনুভব করছেন।
প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সাতশ’ বছরের পুরনো সিক্স সেনসেন ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে করেন তারা। ব্যাপক নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে শুভপরিণয় সম্পন্ন হয় তাদের। বিয়ের পর মেহেন্দি, সংগীত, বিয়ের নানা ছবি নেটমাধ্যমে শেয়ার করে নেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051