বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনৈতিক, ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোয়ায়েল আহমেদের সুস্থতা কামনা করে ভোলার লালমোহনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে শনিবার (৪ সেপ্টেম্বর) আসরবাদ লালমোহন মারকাজুল উলুম হাজী নূরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় টেলিকনফারেন্সে এমপি শাওন বলেন, ভোলার দ্বীপ সিংহ নামে খ্যাত বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব তোফায়েল আহমেদ অসুস্থ অবস্থায় বর্তমানে ভারতের হরিয়ানায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানে তার শারিরীক খোজ খবর নেয়া হয়েছে। তোফয়েল আহমেদের আশুরোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেন এমপি শাওন।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, হাজী মোখলেছুর রহমান হাওলাদার, এডভোকেট তোফাজ্জেল হোসেন, হেদায়েতুল ইসলাম মিন্টু চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কামরুল, সহদপ্তর সম্পাদক আনোয়ার রাব্বি, পৌরযুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।
পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামালীগ সভাপতি মাওলানা শাহে আলম, দোয়া মোনাজাতের পর তবারক বিতরন করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051