
রাজধানীর তেজগাঁও ১৭নং গলি এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে মো. ইমরান (২২) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরপুর বাংলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
রোববার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই মো. সুমন বলেন, আমার ভাই মিরপুর বাংলা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিল। গত রাতে বাদশা নামের স্থানীয় এক সন্ত্রাসী আমাদের বাসা থেকে টেলিফোনে তাকে ডেকে নিয়ে যায়। পরে আমার ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায়। বাবার নাম মো. মিজান মিয়া। বর্তমানে তেজগাঁওয়ের গ্রিন রোডের ৭৩-ক নম্বর বাসায় থাকতেন তারা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051