নানা আয়োজনের মধ্য দিয়ে তুরস্কের আঙ্কারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস পালিত হয়েছে। সোমবার দিবসের প্রথম প্রহরে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নানের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
দূতাবাস চত্ত্বরে নির্মিত শহীদ মিনার ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
পরে দূতাবাস মিলনায়তনে মিনিষ্টার ও মিশন উপপ্রধান মিজ শাহানাজ গাজীর উপস্থাপনায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতেই ভাষা শহীদদের রূহের শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। বাণী পাঠের পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস ও ভাষা শহীদদের নিয়ে বিভিন্ন স্মৃতিচারনমূলক আলোচনা করা হয়।
সভায় রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান স্বাগত তার বক্তব্যে বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দান করে। বাংলাদেশের ভাষা আন্দোলন দেশ কাল ছাপিয়ে বিশ্ব পরিমন্ডলে স্বীকৃতি পেয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি গৌরবোজ্জ্বল অর্জন। সেই সাথে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের জন্য “আন্তর্জাতিক মার্তভাষা দিবস” অনন্য প্রেরণা যোগাচ্ছে। পৃথিবীর সব ভাষার সংরক্ষণ, সমৃদ্ধি ও সম্প্রসারণে কাজ করতে অনুপ্রেরণা যোগায় আমাদের ভাষা দিবস।
পরে বিকালে জুমের মাধ্যমে আঙ্কারাস্থ রাশিয়া ও ইউক্রেনসহ ৪০টি দেশের দূতাবাসের রাষ্ট্রদূত/প্রতিনিধিবৃন্দ, তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অংশগ্রহনকারী তাদের স্বদেশের কবিতা আবৃত্তি করেন।
এসময় ১২টি ভাষায় আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি প্রদর্শিত হয়। রাষ্ট্রদূতও বাংলা ভাষায় একটি কবিতা আবৃত্তি করে শোনান। পরে একে একে সকল প্রতিনিধি তাদের ভাষায় কবিতা আবৃত্তি করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051