তুরস্কে একটি মালবাহী ট্রেন এবং একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। শনিবারের ওই দুর্ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তেকিরদাগ প্রদেশের এরগেন রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটেছে।
তুরস্কের বার্তা সংস্থা ডেমিরোরেনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এপিনিউজ। ডেমিরোরেনের বরাত দিয়ে এপি বলছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে কেরকেজকয় শহরের দিকে যাত্রা করা একটি মালবাহী ট্রেনের সঙ্গে কারখানার শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতদের সবাই মিনিবাসের যাত্রী। কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।
দুর্ঘটনায় নিহতদের সবাই মিনিবাসের যাত্রী। কীভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজ ছড়িয়ে পড়েছে।
সূত্র: এপি নিউজ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051