
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক দল (জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির) আমন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তুরস্ক দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
শনিবার স্হানীয় সময় দুপুরে আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সংসদ সদস্য (মাদারীপুর-৩ ) ড. মো: আব্দুস সোবহান মিয়া পার্টির ৪র্থ একস্ট্রাওর্ডিনারি গ্রান্ড কংগ্রেসে অংশ নেন। পরে তিনি তুরস্কের উপরাষ্ট্রপতি সেভডেট ইলমাসের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় তিনি উপরাষ্ট্রপতির মাধ্যমে তুরস্কের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন ও সৌজন্য বিনিময় করেন। এ সময় আব্দুস সোবহান মিয়া বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এবং রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করার লক্ষ্যে তুরস্ক সরকারের সহযোগিতা কামনা করেন।
পরে তুরস্কের রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তুরস্ক সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।
ভিন্নবার্তা/এমএসআই